1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি গেলেন ৩৬৯৮৯ জন হজযাত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সৌদি গেলেন ৩৬৯৮৯ জন হজযাত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ বাংলাদেশি। ৯৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৪২ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

হজসম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়েছে।হেল্প ডেস্কের তথ্যমতে, ৮৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৩টি, সৌদি এয়ারলাইনসের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

আগামী ১৬ জুন হজ হতে পারে। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews