1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদারে বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে হত্যা করে অভিযুক্ত সুলতান সরদার। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এ কলহের জেরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews