1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর বিরুদ্ধে মডেল সানাইয়ের যৌতুকের মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বামীর বিরুদ্ধে মডেল সানাইয়ের যৌতুকের মামলা

  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫৪ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // ‎স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধের যৌতুক আইনে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। আজ বুধবার ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।

‎‎মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বাদিনীর জবানবন্দি গ্রহণের পর আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

‎‎সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে আদালতে এ মামলা করা হয়েছে।

‎‎মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবেন জানিয়ে আবূ সালেহ মূসা সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেয়। কিন্তু আবূ সালেহ মূস ওই টাকা নষ্ট করে ফেলে।

ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি। পুনরায় আবূ সালেহ মূসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায়। দাবি করা ২২ লাখ টাকা যৌতুক না দিলে সংসার করবে না মর্মে জানায়। মোটা অংকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেয়।

‎‎মামলায় বলা হয়, সানাই মাহবুবের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন এবং স্বশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এ কথা শুনে আবূ সালেহ মূসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অন্যত্র বিয়ে করার হুমকিও দেয়।

‎সর্বশেষ সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই আবূ সালেহ মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবূ সালেহ মূসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন।

গত ৩১ জুলাই আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলে, ‘তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং যৌতুক বাবদ আমার দাবিকৃত ২২ লাখ টাকা না দিলে সংসার করব না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews