1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বৈরাচারের দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত : ব্যারিস্টার হাসান রাজিব প্রধান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

স্বৈরাচারের দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত : ব্যারিস্টার হাসান রাজিব প্রধান 

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট থেকে // দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের  দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত বলে মন্তব্য  করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতীবান্ধা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায়ের দীর্ঘ ১৭ বছর পরে মুক্ত আবহাওয়ায় আমরা এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। ১৭বছরে যুবদলের অনেক ত্যাগ ও অগ্রনী ভুমিকা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরিতে বদ্ধপরিকর সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।
রবিবার ২৬ অক্টোবর দুপুরে হাতীবান্ধা উপজেলা বিএনপি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের আহব্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম বাবুল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতোয়ার রহমান কিরণ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews