1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

‘স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে’

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুর প্রতিনিধি // পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘স্বৈরশাসকের আমলে আন্দোলন হয়েছিল। স্বৈরাচার কিন্তু সরে যায় নাই, স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে। আমাদের আত্মদানের মাধ্যমে যে স্বৈরাচারকে পতন করেছি, গণভোটের মাধ্যমে তা শক্তিশালী করতে হবে। তাই সবাইকে গণভোটের মাধ্যমে হ্যাঁ- তে ভোট দিতে হবে।’

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল ময়দানেমতবিনিবার সভায় তিনি এসব কথা বলেন।

‎ফরিদপুরে সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও নির্বাচন নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ১১টি প্রশাসন করেছি ভারসাম্য রক্ষার্থে। তাদের রিপোর্টের আলোকে গণভোটে ৪টি প্রশ্নে নির্বাচন দিয়েছি। এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন।’

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি নিয়ে প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews