1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে মুঠো ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে মুহিন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটপাড়া গ্রামের মামুন আলীর ছেলে।
শুক্রবার (৩১ মে ২০২৪) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় দুপুরে স্মাট মুঠোফোনে গেম খেলতে না দিয়ে দাদার সাথে মাঠে যেতে বলায় মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের ঘরের চাতাল দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের তীরের সাথে মায়ের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্নহত্য করেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews