1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হজ শুরু কবে, জানাল সৌদি আরব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হজ শুরু কবে, জানাল সৌদি আরব

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৪০ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত জানান, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

প্রচলিত সৌর বর্ষপঞ্জির মতো আরবের চান্দ্র বর্ষপঞ্জিতেও ১২টি মাস রয়েছে। এই মাসগুলোর মধ্যে চারটি মাসকে বিশেষভাবে পবিত্র (আশুর আল হুরম) হিসেবে ধরা হয়। এগুলো হলো মহররম, জিলক্বদ, রজব এবং জিলহজ।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

উল্লেখ্য, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক সামর্থ্যবান এবং প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ আদায় করা ফরজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews