1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হঠাৎ গরম হচ্ছে রাজপথ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

হঠাৎ গরম হচ্ছে রাজপথ

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জুলাই বিপ্লবের পর আবারো গরম হচ্ছে দেশের রাজপথ। সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন, নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে আনাসহ বেশ কিছু ইস্যুতে সারা দেশে প্রতিদিনই চলছে মিছিল-সমাবেশ।

এসব সভা-সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের শক্তির জানান দিচ্ছেন। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশের জেলায় জেলায় জনসমাবেশ করছে নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে আনা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ এবং জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে।

অপরদিকে জামায়াতে ইসলামী দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশের মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল জেলায় জেলায় চলছে সমাবেশ। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা এসব সমাবেশে বক্তব্য রাখছেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে জনমত গঠন করছেন তারা।

তারই অংশ হিসেবে মঙ্গলবার যশোরের টাউনহল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদ ছেড়ে নির্বাচনে আসুন।

সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন আপত্তি নেই। কিন্তু সরকারে থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করে সফল হতে পারেনি। বিএনপি জনগণের দল। এ কারণে গত ১৭ বছর জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তার চূড়ান্ত বিজয় ৫ আগস্টের গণ-অভ্যুত্থান।

বর্তমান সরকার সংস্কারের যে কথা বলছে, বিগত ২০১৬ সালে বেগম খালেদা জিয়া সেই একই কথা বলেছিলেন। এটি নতুন কোনো বিষয় না। তারপরও ভোটের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী ইউনূস সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশের মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দয়া করে আমাদেরকে কেউ আর চোখ রাঙানি করবেন না।

ফ্যাসিবাদের ভাষায় কথা বলবেন না। আমাদের ভদ্রতাকে যেন দুর্বলতা মনে না করেন। ভদ্রতা যখন শক্ত হয়, তা কেমন হয় দেশের জনগণ সাড়ে ১৫ বছর পরে টের পেয়েছে। জীবন দিয়েছি কিন্তু জামায়াতে ইসলামী কোন কুশক্তির সঙ্গে আপস করেনি।

তিনি বলেন, আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। এক এক করে মজলুমদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে একইভাবে এটিএম আজহারুল ইসলামকে কেও মুক্ত দিতে হবে। তিনি আর এক মিনিটও জেলে থাকুক আমরা সেটা চাই না।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও ছাত্রদল।

প্রথমে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এর পরপরই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ফলে ওই সময়টাতে চাপা উত্তেজনা বিরাজ করে দু’পক্ষের মধ্যে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে যায়। তাই যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন।

আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। তাহলেই গণতন্ত্রের পথ সুগম হবে এবং বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করার সহজ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews