1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

যদিও বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এখনো দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কয়েকদিন আগের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ওই তিন জেলার হাওরাঞ্চল বন্যা কবলিত হয়।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় উন্নতির দিকে।

তিনি বলেন, “সার্বিকভাবে পরিস্থিতি আগের দিনের তুলনায় ভালো। নেত্রকোণা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে।”

মঞ্জুর রহমান জানান, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।

রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টায় সুনামগঞ্জের নালজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণার ভুগাই-কংস নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোণা পয়েন্টে এবং হবিগঞ্জের সুতাং নদী সুতাং-রেলওয়ে সেতু পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বুলেটিনে বলা হয়েছে, আগামী দুই দিন এই অঞ্চলে মাঝারি থেকে মাঝারি-ভারি এবং তৃতীয় দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন কমতে পারে, ধনু-বাউলাই ও সোমেশ্বরীর পানি স্থিতিশীল থাকতে পারে। ফলে কুশিয়ারা ও আশপাশের অববাহিকায় বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে।

ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন কমতে পারে এবং মগরা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, যা নেত্রকোণা অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

হবিগঞ্জের সুতাং নদীর পানি আগামী তিন দিন কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে ওই অঞ্চলেও পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ আট জেলার কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews