1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাজিরা দিতে অস্ত্র হাতে আদালতে, আটক ১১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাজিরা দিতে অস্ত্র হাতে আদালতে, আটক ১১

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশীয় অস্ত্রসহ নিয়ে নড়াইল জেলা আদালতে মামলার হাজিরা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মারামারির মামলায় হাজিরা দিতে এসে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তদন্ত করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews