1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাফ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাফ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি // গাইবান্ধার পলাশবাড়ীতে ফোরলেন মহাসড়ক ঘেষে অধিগ্রহণ করা হাফ শতাংশ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোত্তালেব হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

আজ বৃহস্পতিবার সকালে পৌরশহরের ব্র্যাকমোড় মহেশপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। নিহত মোত্তালেব হোসেন মহেশপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের ব্র্যাকমোড়ের অদূরে মহেশপুর এলাকায় ফোরলেন মহাসড়ক নির্মাণ কাজে লাগোয়া একটি অংশে হাফ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃ করা জমি দু’পক্ষই মালিকানা দাবি করেন। এ নিয়ে প্রাথমিকভাবে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মোত্তালেব ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন নিহতের ছোট ভাই মোবাইদুল হক (৩৫) ও আরিফ হোসেন (৩০)। প্রতিপক্ষের আহতরা হলেন একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আ. মান্নান (৪৭), একরামুল হক (৩৭) ও রাশেক মোজাহিদ (১৫) ছাড়াও আহত আ. মান্নানের স্ত্রী রশিদা বেগম (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রতিপক্ষের এক নারীসহ এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া উভয়পক্ষের অজ্ঞাত আরও বেশ কয়েকজন নারী ও পুরুষ ঘটনাস্থলে আহত হলেও হাসপাতালে ভর্তি না হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত জানা যায়নি।

থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews