1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামলার শিকার গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নিন্দা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামলার শিকার গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নিন্দা

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে মোটর মেকানিকের ওপর হামলার ঘটনা কভার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম জুলফিকার। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, তার ভাই সবুজ হাওলাদার এবং স্থানীয় রিয়াজ উকিল এ হামলার সঙ্গে জড়িত।

আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, তার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী টিএন্ডটি মোড়ে বসে চা পান করার সময় পা তুলে বসাকে কেন্দ্র করে তাকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার বলেন, হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে। অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে হামলার ঘটনার পর গৌরনদীসহ বরিশালের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সাংবাদিক নেতা এসএম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ, বরিশাল উত্তরের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে বরিশাল প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পৃথক বিবৃতিতে বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews