1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট ১১০৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট ১১০৮

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। দেশে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫২০ জনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews