1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাম উপসর্গে আরও একজনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত ও ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে যে এক জনের মৃত্যু হয়েছে সে সিলেটের বাসিন্দা। এ সময়ে নিশ্চিত আক্রান্ত ১৩ জনই ঢাকার। উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪১২, সিলেটের ১৩২, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২২, ময়মনসিংহের ৫৯, বরিশালের ৯৭, খুলনার ৬৬ এবং রংপুরের ১৬ জন রয়েছে।

গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০১ জন।

চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২১২ জন এবং উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৬ হাজার ৭৬৫ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৮৫ হাজার ১১০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews