1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২-এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছিলেনম তবে আজ শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেছে ইসি।

এদিকে, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপিই রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণখেলাপি থেকে মুক্ত হবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews