1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় স্থাপিত মুজিব ম্যুরালটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে বঙ্গবন্ধু টাওয়ারটিতে এই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে ২০২১ সালে ১২৩ ফুট উচ্চতার ‘দ‍্য স্ট্যাচু অব লিবার্টি অ্যান্ড ফ্রিডম’ নামের একটি টাওয়ার তৈরি করা হয়।

সেই টাওয়ারের ওপর শেখ মুজিবের একটি ম্যুরাল স্থাপন করা হয়। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের কলেজটির সভাপতি থাকাকালীন এটি তৈরি করা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিলসহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরালটির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এরপর ওই ভাঙচুরকৃত ম্যুরালটি বারবাজার শহরে এনে সড়কের ওপরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না।

বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এ জন্য তারা শেখ মুজিবের ওই ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সঙ্গে শত শত ছাত্র-জনতা অংশ নেয় বলেও জানান তিনি।

কলেজটির অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, এটিই দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় শেখ মুজিবের ম্যুরাল স্থাপন করা ছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, এ সময় ভাঙচুরকারী ছাত্র-জনতা কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews