1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২৭ আগস্ট থেকে সংসদের তৃতীয় অধিবেশন শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

২৭ আগস্ট থেকে সংসদের তৃতীয় অধিবেশন শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় শুরু হবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার(১১ আগস্ট) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সবশেষ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে ১৫ জুলাই। গত ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়; ৩০ জুন তা পাস হয়।

বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবসে। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়।

৭১(ক) বিধিতে দুই মিনিটের ১২৫টি নোটিসের ওপর আলোচনা হয়। ১৩১ বিধিতে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

এরই মধ্যে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এ পদের কার্যভারের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২০ অগাস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews