1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৩ দিনে মেট্রোরেলের আয় আড়াই কোটি টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৩৩ দিনে মেট্রোরেলের আয় আড়াই কোটি টাকা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ চালিয়ে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর যাত্রী পরিবহন করেছে ৩ লাখ ৩৫ হাজার।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট আয় করেছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল। এই দ্রুতগামী সরকারি পরিবহনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews