1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩ মাসের জন্য নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৩ মাসের জন্য নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বেশ কয়েক দিন ধরে নাটকপাড়ায় উত্তাল ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যুতে। সম্প্রতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করল নাটকপাড়ার অভিভাবক সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews