1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪০ তলা থেকে লিফট ছিঁড়ে নিহত ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

৪০ তলা থেকে লিফট ছিঁড়ে নিহত ৭

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৪০ তলা থেকে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিবেদনে হয়, ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়ে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই শ্রমিক।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

এক ধাক্কায় মোট ৪৩ তলা নিচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও কর্তৃপক্ষের এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews