1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪ দিন পর ভারতীয় ভিসা সেন্টার চালু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৪ দিন পর ভারতীয় ভিসা সেন্টার চালু

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে অবস্থিত তিনটি ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।

আজ রবিবার ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রবিবার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews