1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’।

শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’। শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews