1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬ সন্তান থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

৬ সন্তান থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক // ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করে খেতে হয় বানু বেগমকে (৮০)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত্যু জোহর আলীর স্ত্রী।

তার তিন ছেলে তিন মেয়ে। তবে কেউ তাকে ভরণপোষণ না দেওয়ায় তিনি ভিক্ষা করেন। বুড়িচং ইউএনও অফিসের সামনে যুগান্তরকে বানু বেগম বলেন, আমি জন্মান্ধ। আমরা ৭ বোন জন্মান্ধ।

তিনি বলেন, হরিপুর গ্রামে আমার একটি ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরে আমার নাতি ও নাতির বউ, আমার মেয়ে শাহানা ও আমি থাকি। এই ঘরে সবার জায়গা হয় না। খুব কষ্ট হয় এতজন সদস্য একটি ঘরে থাকতে হয়।

তাকে সাহায্যের বিষয়ে বুড়িচং উপজেলার ইউএনও সাহিদা আক্তার বলেন, বানু বেগমের খোঁজখবর রাখছি। সমাজসেবা অধিদপ্তর থেকে বানু বেগমের জন্য সহায়তার কথা বলেছি।

বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বানু বেগমকে আমি চিনি। তিনি অন্ধ। আমি তাকে একটি বয়স্কভাতা করে দেওয়ার জন্য বলেছি। তার যেন আর ভিক্ষা করতে না হয় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews