1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৮ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

৮ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // শনিবার (৮ জুন) তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজ (বুধবার) রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন তিনি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন। এরপর পরবর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন চাইবেন তিনি।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে একটি সমাবেশে তিনি বিজয়ী করার জন্য দেশবাসী ও এনডিএ সমর্থকদের ধন্যবাদ জানান।

মোদি বলেন, আজকের বিজয় ভারতের সংবিধানের ওপর অটুট বিশ্বাসের জয়। বিজয়ের এই মুহূর্তে আমি জনগণকে অভিনন্দন জানাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এনডিএর সকল সঙ্গীকে ধন্যবাদ জানাই।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারে) একটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, টানা তৃতীয়বারের মতো (ভারতের) জনগণ এনডিএ’র উপর আস্থা রেখেছে! ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি।

তিনি আরও লিখেন, আমরা জনগণকে আশ্বস্ত করতে পেরেছি। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে বিগত ১০ বছরের মতো সামনের বছরগুলোতেও ভাল কাজ চালিয়ে যাবো।

ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৬ আসন পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে ২০২টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ। দলটি পেয়েছে ২৪০ আসন। কংগ্রেস পেয়েছে ৯৯টি। এর অর্থ, বিজেপিকে সরকার গড়তে হলে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতীশ কুমারের জেডি–ইউ ও অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) ওপর। এই দুই দলের সম্মিলিত আসন ২৮টি।

এদিকে নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী এবং জেডিইউ নেতা কেসি ত্যাগী গতকাল মঙ্গলবার (৪ জুন) সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন দলটি এনডিএ-তে থাকবে এবং ভারত ব্লকে যাওয়ার সকল জল্পনা প্রত্যাখ্যান করেছেন। তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু, অন্ধ্র প্রদেশে এনডিএ-এর জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন টিডিপি এবং বিজেপি একসঙ্গে রাজ্যটিকে পুনর্গঠন করবে।

শপথ নেওয়ার পর সরকার গঠিত হলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews