
নিজস্ব প্রতিবেদক // সমাজে নার্সদের অবদানকে চিহ্নিত করার জন্য সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা।
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয় । তেমনি মানব সেবায় চেষ্টা করে যাওয়া একজন গুণী নারী আফছোনা পারভীন । সিনিয়র স্টাফ নার্স। (অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশমিনা পটুয়াখালী। দীর্ঘ ৩৬ বছর তিনি সরকারি চাকুরী করেছেন।
পেশায় অসাধারণ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে স্বর্নপদক পেয়েছেন। গত ০১/০১/ ২০২৪ ইং তারিখ থেকে তিনি অবসরজনিত ছুটিতে আছেন। এখন আর তিনি অফিসে যান না। সে কারণে তার অভাব হাসপাতালের সেবা প্রার্থীসহ সকল কর্মকর্তা কর্মচারীরা অনুভব করছেন। তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার বলেছিলেন, আফছোনা আপার অভাব পূরন হবার মত নয়। অন্যদিকে সে একজন সফল মাও বটে।
তিনি চাকুরির মধ্যেই সফলভাবে বি এস সি নার্সিং সম্পন্ন করেন। তাই তাকে সুপার ভাইজারের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি চাকুরির শেষদিন পর্যন্ত কর্তব্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । শুধু হাসপাতালেই নয় সংসারেও তিনি সফল। তার মাত্র দু’টি কন্যা সন্তান। একজন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করে অষ্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রি করছেন। অন্যজন চিনের বেইজিং ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি থেকে এম বি বি এস ডিগ্রি শেষ করেছেন। তার স্বামী এ্যাড. সিকদার গোলাম মোস্তফা একজন সফল আইনজীবী ও রাজনীতিক । তার অশেষ অনুপ্রেরণা ও সহযোগীতার ফলেই স্বামী ও সন্তানরা সফল মানুষ ।
এক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য । একজন মানুষ ইচ্ছে করলেই কর্তব্য পরায়ন, মানবিক ও সফল হওয়া সম্ভব ।