নাজমুল রাকিব, কুয়াকাটা প্রতিনিধি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে বিআরটিসি বাসের দুর্ঘটনায় আনুমানিক ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে বরিশালগামী একটি বিআরটিসি বাস দুর্ঘটনার শিকার হলে এ ঘটনা ঘটে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাৎক্ষণিকভাবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।