1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানের পুলিশ প্রধানের ১৫ মাসের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

ইরানের পুলিশ প্রধানের ১৫ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইরানের একজন পুলিশ প্রধানকে ১৫ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে একটি নাবিলিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে রয়েছে। যদিও ইরানের বিচার বিভাগ শুক্রবার বলেছে, তাকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান অনলাইন বলেছে, গত ৩ ডিসেম্বর সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের সাবেক পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচাকজাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

স্থানীয় সংবাদপত্র ফারিখতেগান গত ৯ নভেম্বর একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে বলা হয়, কর্নেল কৌচাকজাই সেপ্টেম্বরে চাবাহার দক্ষিণ-পূর্ব বন্দরে একটি ১৫ বছর বয়সী মেয়েকে তার ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা সময় ধর্ষণ করেছিলেন। এরপরই তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

ফারিখতেগানের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটির বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তার অফিসে মেয়েটিকে জিজ্ঞাসাবাদের সময় কৌচাকজাইয়ের সাথে অন্যকেউ উপস্থিত ছিল না। এছাড়াও কোন নজরদারি ক্যামেরাও ছিল না সেখানে, যা আইনের পরিপন্থি।

মেয়েটি যখন সে বাড়িতে ফিরে আসে, পরিবারের কাছে পুলিশ কমান্ডার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে। এরপরই তার পরিবার কর্তৃপক্ষের কাছে কৌচাকজাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে।

অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয় কিন্তু মেডিকেল পরীক্ষক সেসময় বলেছিলেন মেয়েটিকে ধর্ষণ করা হয়নি, যা মেয়েটির পরিবার অস্বীকার করে। এরপরই সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের অশান্ত দক্ষিণ-পূর্ব শহরটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দেয়।

৩০ সেপ্টেম্বর, শহরের মক্কি মসজিদে জুমার নামাজের পর হাজার হাজার মানুষ রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েক ডজন লোক নিহত হয়, যাকে ‘ব্লাডি ফ্রাইডে’ বলা হয়।

এদিকে মিজান অনলাইন শুক্রবার কথিত ধর্ষণের কথা উল্লেখ করেননি, তবে বলেছে কৌচাকজাইকে পুলিশের প্রতি সন্দেহের পরিবেশ সৃষ্টি করার জন্য ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে ভুয়া পুলিশ বিবৃতি লেখার জন্য ১৫ মাস এবং কিছু আদেশ বাতিল করার জন্য এবং হুমকি দেয়ার জন্য আরও ১৫ কারাদণ্ড দেয়া হয়েছিল।

ইরানে একই সাথে সমস্ত সাজা দেওয়া হয়, তাই তিনি কেবল ১৫ মাস সাজা পাবেন।

সূত্র: এএফপি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews