1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মনোহরদীর সেই স্কুলের শ্রেণিকক্ষে ফের ৩০ শিক্ষার্থী অসুস্থ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

মনোহরদীর সেই স্কুলের শ্রেণিকক্ষে ফের ৩০ শিক্ষার্থী অসুস্থ

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১৭ 0 বার সংবাদি দেখেছে
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি // মনোহরদীর সেই শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার আবারও দুই শিক্ষিকাসহ ৩০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাদের ৫ জনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।স্কুলটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা ও ঘটনার কারণ উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে একের পর এক ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। স্কুলটিতে গত বৃহস্পতিবার একইভাবে শ্রেণিকক্ষে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলো। এ ব্যাপারে বাংলাদেশ জার্নালে একটি সংবাদ পরিবেশিত হয়।

স্কুলটির শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে সেখানে আবারও একইভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। তাদের কেউ মাথা ঝিমঝিম করে, কেউ কেউ মাথা ঘুরে, কেউ শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়তে থাকে। অসুস্থ হয়ে পড়াদের মধ্যে মাত্র ২ জন ছেলে। বাকি সব শিক্ষার্থী মেয়ে বলে জানা গেছে। এবার অসুস্থদের মধ্যে যুক্ত হয়েছেন শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিনসহ স্কুলের দুই শিক্ষিকা। তবে তারাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছে। অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে গেছেন বলেও জানা যায়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য ৫০ শয্যা বিশিষ্ট মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে মায়িশা (১৪), তামান্না (১৪),উর্মি (১৩), জ্যোতি (১৫) ও জোনসকী (১৬)।

ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ ৩ চিকিৎসক ও ৫ সেবিকাসহ ঘটনাস্থলে ছুটে যান। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেণির শিক্ষার্থী মায়িশা (১৪) জানায়, সকালে বাড়ি থেকে নাস্তা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলির সময়ই খারাপ লাগছিলো তার। পরে দ্বিতীয় ক্লাসে মাথা ঘুরে পড়ে যায় বলে জানায় সে। এ বিষয়ে ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, শিক্ষার্থীদের অধিকাংশই শারীরিকভাবে দুর্বল। বেশিরভাগই বাড়ি থেকে নাস্তা না খেয়ে আসাসহ মানসিক কারণে অসুস্থ হয়ে পড়ে বলে তিনি মনে করেন।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করীম এ প্রসঙ্গে জানান, কর্তৃপক্ষের সাথে আলাপ করে স্কুলটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির প্রধান শিক্ষককে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি থেকে সকালের নাস্তা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষককে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews