1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্রোপচারে পেট থেকে বের হলো মদের বোতল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

অস্ত্রোপচারে পেট থেকে বের হলো মদের বোতল

  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // নেপালের ২৬ বছর বয়সী এক ব্যক্তির পেট থেকে আস্ত মদের বোতল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। গতকাল শুক্রবার নেপালের মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিলেন নেপালের রাউতাহাত জেলার গুজারা পৌরসভার বাসিন্দা নুরসাদ মানসুরি। এই নিয়ে তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি হন।

এরপর চিকিৎসক তার এই ব্যথার কারণ সনাক্ত করতে পরীক্ষা করান। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, নুরসাদের পেটে আস্ত মদের বোতল।

হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিন আগে নুরসাদ হাসপাতালে ভর্তি হন এবং গতকাল শুক্রবার তার আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। শেষমেশ সফলভাবে তার পেট থেকে মদের বোতল বের করা হয়।

একজন চিকিৎসক বলেন, মদের বোতলের কারণে নুরসাদের অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে অস্ত্রোপচারের পর এখন নুরসাদ শঙ্কামুক্ত। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নুরসাদের বন্ধুরা তাকে মাতাল পেয়ে তার মলদ্বার দিয়ে মদের বোতল সম্ভবত ঢুকিয়েছে।

ইতোমধ্যে পুলিশ নুরসাদের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে এবং আরও কয়েকজনকে জেরা করছে। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews