1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরফ্যাশনে ট্রলারে ডাকাতের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে ২ জেলে নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

চরফ্যাশনে ট্রলারে ডাকাতের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে ২ জেলে নিহত

  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // ভোলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি ট্রলারে হামলা চালায় ডাকাতরা। এ সময় ডাকাতের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে দুই জেলে নিহত হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খেজুর কাচিয়া গ্রামের মো. কাদেরের ছেলে মো. মিজান মাঝি (৪২) ও একই গ্রামের মো. সিরাজের ছেলে মো. রাব্বি (১৫)। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে মিজান মাঝি ও তার ভাতিজাসহ আরো ৪ জেলে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান।

রাতের দিকে ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ৬-৭ জনের ডাকাত দল একটি ট্রলার নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে জাল, মাছসহ বিভিন্ন সরঞ্জাম লুটে নিয়ে যায়।

ওই সময় ডাকাতের হামলা থেকে বাঁচতে ট্রলারে থাকা ৬ জেলে নদীতে ঝাঁপ দেন। এতে মিজান মাঝি ও তার ভাতিজা পানিতে ডুবে নিহত হন।

এছাড়া আরো ৪ জেলে আহত হন। পরে অন্য একটি জেলেদের ট্রলার এসে তাদের উদ্ধার করে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযযোগ দেয়নি। তবে বিষয়টির তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews