1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাকরিতে ফিরতে পারবেন না দুদকের সেই শরীফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

চাকরিতে ফিরতে পারবেন না দুদকের সেই শরীফ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক মো. শরীফ উদ্দিন আর চাকরি আর ফেরত পাচ্ছেন না। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

রায়ে কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুদক কর্মচারীকে অপসারণ করা-সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এর ফলে দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন, তার সঙ্গে ছিলেন আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। আর দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানি শেষে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আজকের আপিল মঞ্জুরের ফলে শরীফ উদ্দিন আপাতত চাকরিতে ফিরতে পারবেন না।

এর আগের শুনানিতে আপিল বিভাগ বলেন, দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতিতে তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না। তবে অভিযোগ থাকলে দুদকের চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া যেত।

সে সময় আদালত আরও বলেন, হতে পারে দুদক কর্মকর্তা শরীফের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে যার ভিত্তিতে তাকে দ্রুত চাকরিচ্যুত করেছে সংস্থাটি।

২০০৮ সালের দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গেল বছর ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক।

ওই বিধিমালায় বলা হয়েছে, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে। এরপরই চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ।

গত ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন বরখাস্ত হওয়া দুদকের আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews