1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্টেশনে প্রকাশ্যে নিজের গলা কাটলেন নারী! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

স্টেশনে প্রকাশ্যে নিজের গলা কাটলেন নারী!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮১ 0 বার সংবাদি দেখেছে
রংপুর ব্যুরো // রংপুর রেল স্টেশনে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন এক নারী। তার পরিচয় ও আত্মহত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিআরপি পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক জানান, গতকাল দিনাজপুর থেকে লোকাল ট্রেনে রংপুর রেলওয়ে স্টেশনে আসেন ওই নারী। স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে বসে ছিলেন তিনি। সন্ধ্যায় ইফতারির সময় তিনি ব্লেড দিয়ে নিজের গলায় আঘাত করেন। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই রক্তপাত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার হাতে শাঁখা এবং মাথায় সিঁদুর ছিল।

রংপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলি জানান, মাগরিবের আজানের সময় সবাই যখন ইফতারে ব্যস্ত ছিল, তখনই ওই নারী এ ঘটনা ঘটান। এখনো তার পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর সিআইডিকে খবর দেওয়া হলে তারা এসে আত্মহত্যায় ব্যবহৃত ব্লেড জব্দ, ফিঙ্গার প্রিন্ট এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। কী কারণে ওই নারী এমন করেছেন, পুলিশ সেটি প্রাথমিকভাবে জানাতে পারেনি। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews