1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফায়ার সার্ভিসের কাজে অবহেলার অভিযোগ ব্যবসায়ীদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীম পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার অবসরে যাচ্ছেন বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তা বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয় বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই

ফায়ার সার্ভিসের কাজে অবহেলার অভিযোগ ব্যবসায়ীদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কাজে অবহেলার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, ‌‘ফায়ার সার্ভিসের হেড অফিস বঙ্গবাজারের উল্টোদিকে। তারা এখানে বসে বঙ্গবাজার রক্ষা করতে পারেনি। তাহলে বাংলাদেশকে তারা কী রক্ষা করবে। আর তারা কেন আছে?’

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ আরও অনেকেই।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ‘তারা (ফায়ার সার্ভিস) অসংখ্য কষ্ট করেছেন। তাদের ঘাম ঝরেছে, তাদের অনেকেই দগ্ধ হয়েছেন শুনবেন। কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কী আসল। আমরা কী পেলাম। আমরা পেলাম, সব ব্যবসায়ীর স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। শুধু স্বপ্ন না, সব ব্যবসায়ীর বেঁচে থাকাও কষ্টকর হয়ে গেছে।’

বঙ্গবাজারে প্রায় ১০ হাজারেরও বেশি আছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য কখনই চেষ্টা করে নাই। তারা যদি আগুন নেভানোর চেষ্টা করতো তাহলে ৬টায় আগুন লেগে থাকলে মহানগর মার্কেট সকাল ১০টা বাজে খুলছে। পাশে সিদ্দিকবাজারে যে বেস্ফিারণ হয়েছে সেখানে কিন্তু তারা ভেতর থেকে কাজ করেনি।’

এ সময় সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস বড় গাড়ি বের করেছে বলে জানান ব্যবসায়ীরা।

আরেকজন ব্যবসায়ী প্রশ্ন রেখে বলেন, ‘কেন থাকবে এই পুলিশের হেড কোয়ার্টার, ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার…এটা সেটা কেন, কী কাজে আসে। আমি তো দেখি কোনো কাজে আসেনি। কী কাজে এসেছে আমকে কেউ একটা উত্তর দেন।’

মালামাল বের করতে পারিনি বলছেন আরেকজন

 

তিনি আরও বলেন, ‘আজ এখানে চারটি মার্কেট পুড়ে গেছে। যদি একটি নিয়ন্ত্রণ করতে পারতো তখন বলতে পারতাম তারা সফলতা অর্জন করেছে।’

আরেক ব্যবসায়ী বলছিলেন, ‘আমি মালামাল বের করতে পারিনি। আমি যখন ঢুকেছি আমাকে বের করে দেওয়া হয়েছে। উনারাও (ফায়ার সার্ভিস) ভেতরে ঢোকে নাই। তারা শুধু বাইরে থেকে মার্কেটের এক কোনায় পানি দিছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews