1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
ভোলা প্রতিনিধি // ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. মাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহিম ওই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মাহিমকে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এক পর্যায়ে সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু মাহিম। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় শিশু মাহিমকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews