1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুষ্টিয়ায় নিখোঁজ ব্যবসায়ী বরিশালে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

কুষ্টিয়ায় নিখোঁজ ব্যবসায়ী বরিশালে উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা এলাকার চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম ফাইমকে নিখোঁজের ২৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল বাস টামিনাল এলাকার বিআরটিসি বাস কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ এপ্রিলে বিকেলে চাল কেনার জন্য খাজানগর মোকামের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর তাঁর মোটরসাইকেল, মোবাইল ও চশমা কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা খেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, চাল ব্যবসায়ী নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন তাঁকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews