1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে রাস্তার মধ্যে জুতাপেটা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে রাস্তার মধ্যে জুতাপেটা!

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর পিছু নেওয়া এবং হয়রানি করার অভিযোগে রাস্তার মধ্যে জুতাপেটা করা হয়েছে এক যুবককে। এ ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত শুক্রবার (৯ জুন) মেয়েটি তার হোস্টেল থেকে কলেজে যাওয়ার পাথে নাজির নামে এক যুবক তার পিছু নেয় এবং একসময় কাছে এসে দুর্ব্যবহার শুরু করে। এতে ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে এগিয়ে আসেন স্থানীয়রা এবং অভিযুক্তকে আটক করেন।

মানুষজন এগিয়ে আসলে সাহস ফিরে পায় মেয়েটি এবং নিজেই ওই যুবককে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে পায়ের জুতা খুলে সবার সামনেই ৩৫ বছর বয়সী ওই যুবককে পেটাতে থাকে সে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত যুবককে ধরে রেখেছেন এবং তার মাথা ও মুখে উপর্যুপরি চড়-থাপ্পড় মারছে মেয়েটি।

আর তাদের ঘিরে রেখেছে আরও কিছু মানুষ। এসময় ছেড়ে দেওয়ার জন্য ওই যুবককে বারবার আকুতি করতে দেখা যায়। তবে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে আরও কিছুটা উত্তমমধ্যম দেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews