1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫৩ জেলে আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫৩ জেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাতটি ট্রলারসহ ৫৩ জেলেকে আটক করেছ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় ৮০০ কেজি সামুদ্রিক মাছ ও ২৫ লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. আশিক আহমেদ জব্দ মাছ নিলামে ৪৩ হাজার টাকা বিক্রি করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আরও ৪৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান বলেন, সমুদ্রসম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। এ ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার জন্য আমরা তৎপর রয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews