1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাঁজা চাষের অভিযোগে ৫ মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গাঁজা চাষের অভিযোগে ৫ মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // গাঁজা চাষ ও এর ব্যবসা করার অভিযোগে পাঁচজন মেডিকেল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারতের কর্ণাটক পুলিশ। তাদের কাছ থেকে  ৪২ হাজার রুপিও উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কর্ণাটক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঁজা চাষ এবং মাদক কারবারে জড়িত পাঁচ শিক্ষার্থী একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। এমবিবিএসের শেষ বর্ষের ওই পাঁচ শিক্ষার্থী হচ্ছেন, ভিঘনারাজ, বিনোদ কুমার, পন্ডিদোরাই এবং অর্পিতা। তারা তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে একটি আবাসনে অভিযান চালায় কর্ণাটক পুলিশ। গুরুপুরা এলাকায় অর্পিতা এবং আব্দুল খয়াম নামে দুইজনকে সন্দেহজনক কাজ করার অভিযোগে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এরপর সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২০ হাজার রুপির গাঁজা। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জন অভিযুক্তের খোঁজ পান তদন্তকারীরা।

পুলিশ আরও জানায়, ভিঘনারাজ নামে ওই শিক্ষার্থী ভাড়াবাড়িতে গাঁজার চাষ শুরু করেছিলেন। তিনি গাঁজার চাষবাস নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন। ইন্টারনেটেও এ নিয়ে তথ্য সংগ্রহ করেন। তারপর অনলাইনে গাঁজার বীজ কিনেন। বিশেষ রকম বাল্ব ব্যবহার করে কৃত্রিম সূর্যালোকে এই মাদক চাষ শুরু করেন অভিযুক্ত।

 

তার দুই বন্ধু, বিনোদ এবং পন্ডিদোরাই ওই গাঁজা কিনতেন বলে জানান পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ১০ গ্রাম চরস, গাঁজার বীজ, ইলেকট্রিক ওয়াশিং মেশিন, ৬টি টেবিল ফ্যান, দুটো স্টেবিলাইজ়ার, এলইডি আলো এবং ১৯ হাজার রুপি নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews