1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-পটুয়াখালীসহ ৯ অঞ্চলে ঝড়োহাওয়ার আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল-পটুয়াখালীসহ ৯ অঞ্চলে ঝড়োহাওয়ার আভাস

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বেলা ১ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল থেকে আকাশে মেঘের বিচরণ থাকলেও বৃষ্টির পর মাঝে মাঝে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews