1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লুডু খেলা নিয়ে বন্ধুর সাথে মারামারি, প্রাণ গেলো যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লুডু খেলা নিয়ে বন্ধুর সাথে মারামারি, প্রাণ গেলো যুবকের

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনে বিহারী ক্যাম্পে লুডু খেলা নিয়ে ঝগড়ায় বন্ধুর মারধরের শিকার হয়ে নুর আলম রাজু (৩২) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় নরসুন্দর ছিলেন।

আজ বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে ২৩ জুলাই রাতে “নতুন আবাসন ক্যাম্পে” এই ঘটনা ঘটে।

হাসপাতালে নিহতের স্ত্রী সিমা পারভিন জানান, তার স্বামী রাজু মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেস্কে একটি সেলুনে কাজ করেন।২৪ জুলাই সকালে রাজুকে অসুস্থ বোধ করতে দেখেন তিনি। হঠাৎ বমি ও চোখে কম দেখার কথা জানান রাজু।

তখন সিমা জানতে পারেন, এর আগের দিন অর্থাৎ ২৩ জুলাই রাতে ওই ক্যাম্পের ভেতর রাস্তার পাশে রাজু তার বন্ধুদের সাথে লুডু খেলছিলেন। তখন লুডু খেলাকে কেন্দ্র করে তারই বন্ধু সামসাদ (গুল্লার) তাকে খারাপ ভাষায় বকা দেয়।

এটি নিয়ে দুজনের মাথে তর্কাতর্কি হলে এক পর্যায়ে সামসাদ তার মাথায় কিলঘুষি মারে এবং একটি গাড়ির সাথে তার মাথা ধাক্কা লাগায়। এ সময় সেনশাহ, সাদসহ আরও কয়েকজন সেখানে ছিলো। তারাও রাজুকে মারধর করে।

তিনি জানান, ঘটনাটি জানার পর অসুস্থ অবস্থায় ২৪ জুলাই রাজুকে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, এরকম একটি ঘটনা শুনেছি। বিস্তারিত তদন্তের জন্য হাসপাতালে টিম পাঠানো হয়েছে। রাজুর বাবার নাম মৃত আসলাম। স্ত্রী সিমা পারভিন ও ২ ছেলেকে নিয়ে বিহারী ক্যাম্পে থাকতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews