1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। চোরাই মাল গ্রহণ সংক্রান্ত মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান শিকদারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানার কচুডাঙ্গা গ্রামের জনৈক শাহাবুলের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৭ জুলাই) রাতে অত্র থানার পহরডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নামে ঢাকার সাভার থানায় চোরাই মাল গ্রহণ সংক্রান্ত একটি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই(নিঃ) অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews