1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলন্ত ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

চলন্ত ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা 

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করার সময় এ হত্যাকাণ্ড ঘটে। খবর রয়টার্সের।

যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে পুলিশের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিকা রাম মেনাকে গুলি করে হত্যা করেন, এর পর আর একটি কামরায় চলে গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন।

সন্দেহভাজন কনস্টেবল চেতন সিংকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।

সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।

পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews