1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসএসসি পরীক্ষায় ফেল: অভিমানে বাড়ি ফেরেনি কিশোর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এসএসসি পরীক্ষায় ফেল: অভিমানে বাড়ি ফেরেনি কিশোর

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের খবর শোনার পর বাড়ি ফেরেনি সোহেল রানা নামে এক পরীক্ষার্থী। গত ২৮ জুলাই পরীক্ষার ফলাফল বের হওয়ার পর থেকে নিখোঁজ সে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১২ টা পর্যন্ত সোহেল রানার খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছে তার পরিবার। সোহেল রানা সুবর্ণচর উপজেলার আমান উল্যাহ পুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে আমান উল্যাহ পুর ইউনিয়নের বগার বাজার এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে।

সোহেল রানার চাচাতো ভাই মোজাহিদ বলেন, পরীক্ষার ফলাফল দেখার পর থেকে সোহেল রানা নিখোঁজ। আজ সপ্তাহ পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে অভিমানে আর বাড়ি ফেরেনি।

সোহেল রানার বাবা কামাল হোসেন বলেন, ফলাফল আশানুরূপ না হওয়ায় ছেলেটা বাড়ি আসে নাই। সে আমাদের একমাত্র সন্তান। তার চিন্তায় আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি।

চর জব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে শিক্ষার্থীর পরিবার। আমরা আমাদের মতো করে খোঁজাখুঁজি করছি। এছাড়াও সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিতে বলেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews