1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাগে ৮০ ফুট টাওয়ারে উঠলেন প্রেমিকা, এরপর… - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রাগে ৮০ ফুট টাওয়ারে উঠলেন প্রেমিকা, এরপর…

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // প্রেম মাঝে মধ্যেই তুমুল বিষাদে রুপ নেয়, মুহূর্তে অনেক যুগলের মধ্যে বেধে যায় ঝগড়া। আর এতে রাগের বশে ঘটে যায় নানা বিপত্তি। তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক তরুণী ফোনে প্রেমিকের সঙ্গে তুমুল জগড়া করেন। এতে প্রেমিকের ওপর প্রচণ্ড রেগে তিনি উঠে যান ৮০ ফুট লম্বা হাই টেনশন পাওয়ার লাইনের টাওয়ারে। ঘটনা এখানেই শেষ হতে পারত। তবে না, ওই তরুণীর প্রেমিকও তার পিছু পিছু টাওয়ারে উঠে যায়।

ওই যুগলের এমন কাণ্ড দেখে হতবাক স্থানীয় জনতা। শেষমেশ পুলিশকে ডেকে ওই যুগলকে টাওয়ার থেকে নামানো হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই যুগলের মধ্যে ঝগড়া হচ্ছিল। ঘটনার দিন ফোনে তুমুল ঝগড়া হয় দুইজনের মধ্যে।

এরপরেই রাগের মাথায় ওই তরুণী টাওয়ারের মাথায় উঠেন। শত অনুরোধ সত্ত্বেও নামতে রাজি হয়নি প্রেমিকা। তাই রাগ ভাঙাতে বিদ্যুতের টাওয়ারে উঠেন পড়েন প্রেমিকও।

 

মুহূর্তেই এই দৃশ্য স্থানীয়রা দেখতে পান। এতে বড় বিপদ ঘটতে পারে- এমন আশঙ্কায় তারা তাদের নিচে নেমে আসায় অনুরোধ জানায়। তবে স্থানীয়দের কথায়ও কান দেয়নি ওই যুগল। এরপরেই পুলিশে খবর দিয়ে তাদের নিচে নামানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews