1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালীতে জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর মহিপুরে মাহবুব মাঝি (৪৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ পাখি মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে পাখি মাছ তিনটি ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এই মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews