1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সানজানার ‘আত্মহত্যার’ ঘটনায় বাবা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

সানজানার ‘আত্মহত্যার’ ঘটনায় বাবা গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি জানান, গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামি ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে যান। ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।

আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews