1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় টেবিল ফ্যানের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মালতী রানী (৫৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এঘটনা ঘটেছে।

মৃত মালতী রানী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংড়াবুনিয়া এলাকার সুখরঞ্জ এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালতী রানী তাদের বাড়িতে শিলপাটায় পিঠা তৈরির জন্য চাল গুড়া করছিল। পাশেরই তার দিয়ে একটি ফ্যান চলছিল। সেই ফ্যানের তার মালতী রানীর পায়ে জড়িয়ে তার মৃত্যু হয়। পরে তার স্বামী বাজার থেকে বাড়িতে এসে স্ত্রী মালতী রানীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখে চিতকার দিলে স্থানীয়রা এসে দেখেন মাটিতে পরে আছে।

পাথরঘাটা থানা কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে গেছে। অপমৃত্যু মামলা হয়েছে, সুরহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews