1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের পাঙ্গাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের পাঙ্গাস

  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের একটি পাঙ্গাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মাছ বাজারে এ মাছটি নিয়ে আসে জেলে টিটু প্যাদা। পরে এক মৎস্য ব্যবসায়ি ৮৫০ টাকা কেজি দরে ক্রয় করেন।

জেলে টিটু প্যাদা জানান, সে প্রতিদিনের মত বড়শি নিয়ে রাবনাবাদ নদীতে মাছ শিকারে য়ায়। দীর্ঘ প্রতিক্ষার পর বরিবার শেষ বিকালে তার বড়শিতে এ মাছটি ধরা পড়ে। প্রথমে নদী থেকে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশাল এই পাঙ্গাসটি তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন এক নজর দেখার জন্য ভীড় জমায়। পরে মাছটি এক মৎস্য ব্যবসায়ির কাছে বিক্রি করেছি।

স্থানীয়রা জানান, এ ধরনের নদীর বড় পাঙ্গাস সচারাচার দেখা যায় না। তবে যে জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়েছে সে ভাগ্যবান।

কলাপাড়া পৌর শহরের মৎস্য ব্যবসায়ি রজ্জফ মিয়া বলেন, মাছটি ৮৫০ টাকা দরে কিনেছি। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews