1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা মা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা মা

  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী সদর উপজেলায় মানসিক অসুস্থ ছেলের লাঠির আঘাতে মা রাবেয়া বেগমের (৬০) মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে (২০) আটক করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ২ নম্বর বদরপর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে সালাউদ্দিনকে ভাত খেতে বললে সে তার বোন মনিকা বেগমকে ধাওয়া করে। পরবর্তীতে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়া জন্য বললে সালাউদ্দিন রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করে।

এতে তিনি মাটিতে লুটিয়ে পরেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান এবং অভিযুক্ত সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews