1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেতুমন্ত্রীর বোনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সেতুমন্ত্রীর বোনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র মেজো বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

ফেরদৌস আরার নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রয়াত ফেরদৌস আরার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews